শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

কলারোয়া পৌর এলাকায় ১ কোটি ২লাখ টাকা বরাদ্ধে দুটি আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন 

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার রাস্তা ঘাট উন্নয়নের কাজ চলছে। পৌরসভার তুলসীডাঙ্গা ও মির্জাপুর এলাকার দুইটি রাস্তা নতুন করে আরসিসি ঢালাই রাস্তার জন্য বরাদ্ধ দেয়া হয়েছে ১ কোটি ২ লাখ টাকা। এই দুটি রাস্তার কাজের জন্য আজ সোমবার (১৫ জুলাই ‘২৪) সকালে উদ্বোধন করা হয়েছে।

কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই রাস্তা দুটির উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-পৌরসভার কাউন্সিলর শফিউল আলম শফি, আকিমুদ্দিন আকি, পৌর সভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, ওয়ার্ক এ্যাসিসট্যান কার্য সহকারী ইমরান হোসেন, শিক্ষক বাকি বিল্লাহ, ঠিকাদার মোশারফ হোসেন, মির্জাপুর ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল লতিফ, তুলসীডাঙ্গা ওয়ার্ড আওয়ামীলীগনেতা ব্যবসায়ী দিপক কুমার ঘোষ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই দুটি রাস্তার বিষয়ে কাউন্সিলর আকিমুদ্দিন ও শফিউল আলম শফি বলেন-দীর্ঘ দিন রাস্তা দুটি ভাংগাচুরা ছিলো। স্থানীয়রা চলাচলে দারুন ভাবে ভোগান্তিতে পড়তো। জনগণের কথা চিন্তা করে পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সাথে আলাপ আলোচনা করে ওই রাস্তা দুটির বরাদ্ধ নেয়া হয়। শুধু মাত্র জনগনের ভোগান্তির কথা চিন্তা করে পৌরসভার মেয়র  ১কোটি ২লাখ টাকার বরাদ্ধ দেন। পৌর সভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন-মেয়র স্যার রাস্তা দুটি আরসিসি ঢালাই দেয়ার জন্য বরাদ্ধ দিয়েছেন। এতিমধ্যে ঠিকাদার তার কার্যক্রম শুরু করে দিয়েছে।

তিনি আরো বলেন-তুলসীডাঙ্গা ট্রাক টারমিনাল মোড় হতে শিশু ক্লিনিক রোড অভিমুখে ২শ৪০ মিটার ও মির্জাপুর বটতলা মোড় হতে পুরাতন পিচ রাস্তা পর্যন্ত ২শ ১০ মিটার রাস্তার কাজ করা হচ্ছে। পর্যায়ক্রমে মেয়র স্যারের দিক নির্দশনায় পৌরসভার সকল রাস্তা সংস্কার করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!