
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার রাস্তা ঘাট উন্নয়নের কাজ চলছে। পৌরসভার তুলসীডাঙ্গা ও মির্জাপুর এলাকার দুইটি রাস্তা নতুন করে আরসিসি ঢালাই রাস্তার জন্য বরাদ্ধ দেয়া হয়েছে ১ কোটি ২ লাখ টাকা। এই দুটি রাস্তার কাজের জন্য আজ সোমবার (১৫ জুলাই '২৪) সকালে উদ্বোধন করা হয়েছে।
কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই রাস্তা দুটির উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-পৌরসভার কাউন্সিলর শফিউল আলম শফি, আকিমুদ্দিন আকি, পৌর সভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, ওয়ার্ক এ্যাসিসট্যান কার্য সহকারী ইমরান হোসেন, শিক্ষক বাকি বিল্লাহ, ঠিকাদার মোশারফ হোসেন, মির্জাপুর ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল লতিফ, তুলসীডাঙ্গা ওয়ার্ড আওয়ামীলীগনেতা ব্যবসায়ী দিপক কুমার ঘোষ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই দুটি রাস্তার বিষয়ে কাউন্সিলর আকিমুদ্দিন ও শফিউল আলম শফি বলেন-দীর্ঘ দিন রাস্তা দুটি ভাংগাচুরা ছিলো। স্থানীয়রা চলাচলে দারুন ভাবে ভোগান্তিতে পড়তো। জনগণের কথা চিন্তা করে পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সাথে আলাপ আলোচনা করে ওই রাস্তা দুটির বরাদ্ধ নেয়া হয়। শুধু মাত্র জনগনের ভোগান্তির কথা চিন্তা করে পৌরসভার মেয়র ১কোটি ২লাখ টাকার বরাদ্ধ দেন। পৌর সভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন-মেয়র স্যার রাস্তা দুটি আরসিসি ঢালাই দেয়ার জন্য বরাদ্ধ দিয়েছেন। এতিমধ্যে ঠিকাদার তার কার্যক্রম শুরু করে দিয়েছে।
তিনি আরো বলেন-তুলসীডাঙ্গা ট্রাক টারমিনাল মোড় হতে শিশু ক্লিনিক রোড অভিমুখে ২শ৪০ মিটার ও মির্জাপুর বটতলা মোড় হতে পুরাতন পিচ রাস্তা পর্যন্ত ২শ ১০ মিটার রাস্তার কাজ করা হচ্ছে। পর্যায়ক্রমে মেয়র স্যারের দিক নির্দশনায় পৌরসভার সকল রাস্তা সংস্কার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.