শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, সেবা বঞ্চিত সাধারণ মানুষ

কালিগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নাজিমগঞ্জ-শীতলপুর সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম সন্তোষ শর্মা (৫৭)। তিনি উপজেলার বসন্তপুর গ্রামের মৃত উপেন্দ্র শর্মার ছেলে ও নাজিমগঞ্জ বাজারের গ্লাস হাউসের স্বত্ত্বাধিকারী।

স্থানীয়রা জানান, ব্যবসায়ী সন্তোষ শর্মা সকালে বাড়ি থেকে বের হয়ে নাজিমগঞ্জ বাজারে যাওয়ার সময় পথিমধ্যে নাজিমগঞ্জ-শীতলপুর সড়কে একটি বালুর ট্রাক তাকে বহনকারী যাত্রীবাহি ভ্যানকে সজারে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!