শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু

বিকল্প জীবিকায়নের উদ্দেশ্যে গবাদি পশুপালন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

✍️রবিউল ইসলাম 📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বাস্তবায়ন করছে। এই প্রকল্পের  বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২০ জন নারী-পুরুষকে তাদের জীবন-জীবিকার উন্নয়নে একদিন ব্যাপী গবাদি পশুপালন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উপকরণ সহায়তা বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করা হয়।

আজ ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় উক্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং বিকাল ৪:০০ টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত প্রশিক্ষণের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: সুব্রত কুমার বিশ্বাস, সুন্দরবন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর ইউপি সদস্য মকিন্দ পাইক, উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, সহায়ক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং মাঠ সংগঠকগণ প্রমূখ।

উক্ত প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, “দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছে। এসব হতদরিদ্র পরিবারে নারীদের যদি আয়বর্ধনমূলক কাজে উদ্বুদ্ধ করা যায় তবে তাদের জীবন-জীবিকার মান উন্নয়ন হবে। বেকারত্ব কমবে। সরকারের পাশাপাশি এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি ।“

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!