মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

উপকূলীয় সংকট নিরসনে ৮ দফা দাবিতে মানববন্ধন ও নাগরিক সমাবেশ

✍️রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে উপকূলের সংকট নিরসনে সুনির্দিষ্ট অঙ্গীকারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জলবায়ু পরিবর্তনের অন্যতম হটস্পট। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ,জলোচ্ছ্বাস ,লবণাক্ততা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে ।এইসব প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল কে বিভিন্ন সংকটের সামনে দাঁড় করাচ্ছে। এই সংকট থেকে উত্তরণ ও উপকূলীয় মানুষের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট কিছু দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

শ্যামনগরে মানববন্ধন ও নাগরিক সমাবেশ আয়োজন করেন জলবায়ু অধিপরামর্শ ফোরাম, শ্যামনগর উপজেলা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি, খুঁটিকাটা একতা যুব সংঘ, নীল আকাশ যুব সংগঠন, উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্র, শ্যামনগর ইয়ুথ ক্লাব এর সদস্যরা। সার্বিক সহযোগিতায় ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।

আজ ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০.০০ ঘটিকার সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাইক্রো স্ট্যান্ড-এ সুশীল সমাজের নাগরিকেরা উপকূলীয় মানুষের উন্নয়নে ৮ দফা দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন এ বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, মানবেন্দ্র দেবনাথ, রণজিৎ কুমার বর্মণ সহ উপস্থিত আরও অনেকে। এসময় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তন এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকার মানুষের জীবন হুমকির মুখে পড়েছে । এই সংকট থেকে মুক্তি পেতে হলে অবশ্যই সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে মহাপরিকল্পনা করা দরকার।

তাদের ৮ দফা দাবিগুলো হলোঃ

১।দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা ২।উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন.৩। প্রতি অর্থ বছরে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখা ৪। উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির টেকসই ব্যবস্থা গ্রহণ ৫। একটি বাড়ি একটি শেল্টার তৈরি প্রকল্প ৬। টেঁকসই বাঁধ পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ৭। বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ানো ও সবুজ বেষ্টনী তৈরি ৮। সুন্দরবনকে রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ।

মানববন্ধনে বক্তারা দাবি জানান আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যেন উপকূলীয় মানুষের উন্নয়নে উপরোক্ত দাবি সমূহ সংযুক্ত করা হয় এবং উপকূলীয় মানুষের জন্য দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!