বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন  কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি হাফেজ রবিউল বাসার দোকানের বারান্দা দ খ ল! নলতায় ইউপি চেয়ারম্যানের বি রু দ্ধে মেম্বার ও তার ছেলে মা র পি ট করার অ ভি যো গ তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন: দ্বিমুখী লড়াই; ভোট ১৬ মে সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত

সৌদিতে কাজে গিয়ে লাশ হলেন সাতক্ষীরার তরুন আবু মুছা

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে
ভাগ্য বদলাতে কাজের উদ্দেশ্যে সৌদিআরব গিয়েছিলেন সাতক্ষীরার তরুন মোঃ আবু মুসা(২১)। কিন্তু ফিরবেন লাশ হয়ে। পাহাড়ে পাথর কাটার সময় পাথরচাপায় মারা গেছেন তিনি।
নিহত আবু মূসা শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামের গাজী রফিকুল ইসলাম মধুর ছেলে। গতকাল রবিবার  সৌদিআরব থেকে মূসার সহকর্মীদের মাধ্যমে মুঠোফোনে এই সংবাদ পাবার পর পরিবারটিতে শোকের মাতম চলছে।
নিহতের পরিবারসূত্রে জানা গেছে, গতকাল  রবিবার (২৩ জুলাই) সৌদি সময় বিকাল ৪টায় রিয়াদ শহর থেকে এক হাজার কিলোমিটার দূরে ‘নাজরান’ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই আবু ঈসা জানান, প্রায় ২ মাস আগে আবু মূসা সৌদি আরবে একটি কোম্পানীর অধীনে শ্রমিক হিসাবে কাজ করতে যান। গতকাল নাজরান এলাকায় পাহাড়ে এস্কেভেটর মেশিন দিয়ে পাথর ভাংছিলেন তিনি। এসময় পাথরের বিশাল স্তুপ আচমকা ভেঙে পড়তে থাকলে আত্মরক্ষার্থে তিনি এস্কেভেটর মেশিন থেকে নিচে লাফিয়ে পড়েন। কিন্তু শেষরক্ষা হয়নি। পাথরের বিশাল স্তুপটি তাকে সহ এস্কেভেটর মেশিনটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় আবু মূসা। খবর পেয়ে সৌদি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে পাথর অপসারন করে তার মরদেহটি উদ্ধার করে।
রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন ঘটনাটি নিশ্চিত করে জানান, আবু মূসা এস্কেভেটর মেশিনের চালক হিসাবে শ্যামনগরে দীর্ঘদিন যাবত কাজ করতেন। সম্প্রতি সৌদিআরবে একটি কোম্পানীর অধীনে চুক্তিতে তিনি এস্কেভেটর চালক হিসাবে কাজ করতে যান। তার মরদেহটি দেশে আনার জন্য প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!