সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা চিনাডাঙ্গায় তিলের আটী খাল পরিষ্কার ও তালের বীজ রোপণের উদ্বোধন সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন ব ন দ স্যু আ ত ঙ্ক ও ঋ ণে র বো ঝা নিয়েই সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা

কালিগঞ্জে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় নবজাতক শিশু উদ্ধার

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৪৪১ বার পড়া হয়েছে

সড়কের ধারে গাছের ডালে একটি বাজারের ব্যাগের মধ্যে ঝুলোনা ছিল নবজাতক শিশুটি। মাত্র ১ দিন বয়সের শিশুটি এখন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফুটফুটে শিশুটির স্থানীয় ভাবে নাম রাখা হয়েছে মহারাজ। এদিকে রাজপুত্রের মতো চেহারার ওই শিশুটিকে দত্তক হিসাবে পাওয়ার লক্ষ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল শিক্ষক, চিকিৎসক, পুলিশ কর্মকর্তাসহ অনেকেই আবেদন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে।

রবিবার সন্ধ্যা ৬টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম কাকশিয়ালী রাস্তার পাশে একটি শ্মশানের কাছে গাছে ঝুলন্ত ছিল শিশুটি। পথচারীরা দেখতে পেয়ে ব্যাগটি নামিয়ে দ্রুত শিশুটিকে নিয়ে যান স্থানীয় সার্জিক্যাল ক্লিনিকে। পরে তাকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে শুরু হয় তার চিকিৎসা।

সামাজিকভাবে অপমানের ভয়ে নিজের সন্তানকে ফেলে দিয়ে গেলেন তার মা। অবৈধ মেলামেশার ফসল নিষ্পাপ শিশুটি কেন জন্মলগ্ন থেকেই নির্যাতনের শিকার হবে, এটাই এলাকাবাসীর জিজ্ঞাসা। যদিও পুলিশ বলছে অপরাধী মহিলাসহ জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোস্তফা বলেন, কুড়িয়ে পাওয়ার মাত্র ২-৩ ঘণ্টা আগে শিশুটির জন্ম হয়েছে। কে বা কারা তাকে ঝুলিয়ে রেখে যায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। তিনি শিশুটি সম্পর্কে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে নিজ হেফাজতে রাখেন। এরই মধ্যে ফুটফুটে ছেলে শিশুটির ছবি ফসবুক ভাইরাল হয় যায়। ছবি দখ এই নবজাতককে দত্তক নিতে শুরু হয় হুড়াহুড়ি।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেল জানান, এতক্ষন পর্যন্ত তার কাছে ৮টি আবেদন এসেছে। এছাড়া বিভিন্ন মহল থেকে সুপারিশ আসছে। তিনি জানান, শিশুটিকে আরও একটু সুস্থ করে তুলবার পর ২-১ দিনের মধ্যে বোর্ড মিটিংয়ের মাধ্যমে দত্তক দেওয়ার বিষয়টি নিষ্পত্তি করা হবে। তবে, শিশুটি এখন সুস্থ রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!