রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি হালিম, সাধারণ সম্পাদক হাসান  সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস”এর শুভ উদ্বোধন চির নিদ্রায় শায়িত হলেন তারালীর সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আঃ গফুর দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের কোটি টাকার তহবিল ঘিরে চক্রান্ত! শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা, স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবি সাতক্ষীরার স্কুল ছাত্রী ধ র্ষ ন ও ভিডিও চিত্র ধারণ মা ম লা র আ সা মী কলেজ ছাত্র হৃদয় ঘোষ প্রকাশ্যে, ৭ মাসে গ্রে প্তা র হয়নি সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সুমন সভাপতি ও নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক কালিগঞ্জে পুলিশের বিশেষ অ ভি যা নে প রো য়া নাভুক্তসহ ৪ আ সা মি গ্রে ফ তা র

গাজীপুরে কৃষকলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৫৭০ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগর কৃষকলীগের উদ্যোগে  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে  ৬০ লক্ষ টাকার গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২০) বিকেল ৩ টায় মহানগরীর সাগর সৈকত কনভেনশন সেন্টারে এ গাছের চারা প্রতিটি থানা ও ওয়ার্ড সদস্যের মাঝে বিতরণ করা হয়। গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি হেলাল উদ্দিন হেলাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাদির মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ বাবু সমির  চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাড,উম্মে কুলসুম স্মৃতি(এমপি)। এছাড়াও আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুকসেদুল আলম,মহানগর মহিলা আওয়ামীলীগ নেত্রী সেলিনা ইউনুছ,কোনাবাড়ী থানা কৃষকলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মুন্না। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন এই চারাগাছ রক্ষণাবেক্ষণের জন্য প্রতিটি থানায় ৫ লক্ষ করে টাকা প্রদান করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!