সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা চিনাডাঙ্গায় তিলের আটী খাল পরিষ্কার ও তালের বীজ রোপণের উদ্বোধন সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন ব ন দ স্যু আ ত ঙ্ক ও ঋ ণে র বো ঝা নিয়েই সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা

মহিলা আ’লীগের উদ্যোগে সাতক্ষীরায় শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১০ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের আহবানে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা’র সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাহানা মুহিদ বুলু, ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক মাহফুজা রুবি, রওশনারা রুবি, শাকিলা ইসলাম জুঁই, সোনিয়া পারভীন শাপলা, রুমা রানী, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, নির্বাহী সদস্য শিমুন শামস্, মমতাজ বেগম, তৈয়েবা, রেবেকা পারভীন রিক্তা, লিমা প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি। এসময় জেলা মহিলা আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!