বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের দাফন সম্পন্ন 

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টায় সুলতানপুর পিএন হাইস্কুল এন্ড কলেজ মাঠে তার নামাজে জানাযা শরীক হয়ে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ শাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এলাকার মুসুল্লী ও আত্মীয়-স্বজনরা নামাজে জানাযায় উপস্থিত ছিলেন। নামাজে জানাযায় ইমামতী করেন সুলতানপুর বড় বাজার জামে মসজিদের ইমাম মুহাদ্দিস আব্দুল খালেক।

উল্লেখ্য, শেখ কামরুল হক চঞ্চল শনিবার (২৩ জুলাই) অনুমান বিকাল সাড়ে ৪টায় সুলতানপুরস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। নামাজে জানাযা শেষে সুলতানপুরস্থ পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!