মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

সাতক্ষীরায় যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

✍️জামাল উদ্দিন 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৩০৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে ”এসো ঐক্যবদ্ধ হই গণতন্ত্র, শান্তি আর অধিকার প্রতিষ্ঠার জন্য” এই প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।জেলা যুবদলের আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  
রবিবার (৩১ অক্টোবর) বিকাল ৪ টায় সাতক্ষীরা শহরের আমতলা মোড়স্থ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় টিম প্রধান আলী আকবর চুন্নু।
প্রধান অতিথি চুন্নু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপিসহ যুবদল রাজপথে থাকবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নিয়মতান্ত্রিক ভাবে বিএনপি সরকার গঠন করবে।
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও সিনিয়র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানকে স্বদেশে ফিরিয়ে আনবো নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে।জেলা বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির দাবিতে আন্দোলন সংগ্রামের আহবান করেন নেতৃবৃন্দের।
সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. আদ্বুর জব্বার, মো.নুরুজ্জামান লিটন, সাতক্ষীরা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সদস্য তাজকিন আহমেদ চিশতী, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সভাপতি মাহবুব হাসান পিয়ারু, জেলা মহিলা দলের সদস্য সচিব ফরিদা আক্তার বিউটি প্রমূখ। 
এর আগে বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা র‍্যালী নিয়ে সমাবেশে উপস্থিত হয়। 
যুব সমাবেশে শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়।পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি যুবর‍্যালী বের হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!