বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

ভারত থেকে দেশে ফেরা ১৫০ পাসপোর্ট যাত্রীদের সাতক্ষীরার চারটি আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল বন্ধর দিয়ে ভারত থেকে দেশে ফেরা ১৫০ জন পাসপোর্ট যাত্রীকে সাতক্ষীরা শহরের চারটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

বুধবার বিকল সাড়ে ৫টায় ৫০ জনের একটি দলকে প্রথমে হোটেল উত্তরা ও বাকীদের পর্যায়ক্রমে টাইগার প্লাস, হোটেল হাসান ও হোটেল আল কাশেম এ রাখা হবে।

সাতক্ষীরার নেজারত ডেপুটি কমিশনার আজাহার আলী জানান, ভারত থেকে বেনাপোল কাস্টমস অফিস দিয়ে দেশে ফেরা ১৫০ জন বাংলাদেশীকে জেলা প্রশাসকের তত্বাবধায়নে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের চারটি আবাসিক হোটেলকে প্রস্তত করা হয়।

হোটেলগুলো হলো টাইগার প্লাস, হোটেল উত্তরা, হোটেল আল কাশেম ও হোটেল হাসান। ৫০ জনকে বুধবার বিকল সাড়ে ৫টার দিকে হোটেল উত্তরাতে আনা হয়। তাদের পাসপোর্ট সদর থানায় জমা রাখা হয়েছে। সন্ধ্যার মধ্যেই বাকী ১০০ জনের মধ্যে ৩০ জনকে টাইগার প্লাস, ২০ জনকে হোটেল হাসান, ও ৫০ জনকে হোটেল আল কাশেম এ রাখা হবে। তারা বর্তমানে সাতক্ষীরার পথে।

এদিক ভারত থেকে দেশে ফিরিয়ে আনা পাসপোর্ট যাত্রীদের শহরের বিভিন্ন হোটেলে রাখার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাতক্ষীরার সাধারণ মানুষ। করানোয় ভারতে যেহারে মানুষ মারা যাচ্ছে এতে বাংলাদেশে তার প্রভাব পড়বে বলে মনে করছেন বিশিষ্ঠজনরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!