মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরার পশু হাটের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলার পশু হাটের ইজারাদার এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকালে পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরার সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অত্র জেলার পশু হাটের ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের সাথে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

সভার শুরুতে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতার সুবিধা-অসুবিধা ও সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার বলেন, আসন্ন ঈদুল আজহা ও পশুর হাটকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদ ও পশুর হাট সামনে রেখে জাল টাকার প্রবণতা বৃদ্ধি পেতে পারে উল্লেখ করে তিনি সকলকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। একইসঙ্গে ব্যাংকসমূহকে পশুর হাটে জাল টাকা শনাক্তকরণে বিশেষ মেশিনের ব্যবস্থা রাখার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে মাস্ক, বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। হাটে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্র (কার্ড) প্রদান করার নির্দেশনা দেন। এছাড়াও সড়ক ও মহাসড়কে কোনো অবস্থাতেই পশু লোড-আনলোড করা যাবে না বলে কঠোরভাবে নির্দেশ প্রদান করেন। পশু হাটগুলোতে কোন ধরণের চাঁদাবাজির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এর সাথে কেউ জড়িত থাকলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে জানান। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এস‌এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহিনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল), মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), মোঃ বায়েজীদ ইসলাম, ডিআইও–১, ডিএসবি, সকল থানার অফিসার ইনচার্জগণ সহ পশু হাটের ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাগণ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!