সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

কোটালীপাড়ায় ব্রাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের সহায়তায় ধান কর্তন কর্মসূচি -২০২১

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৫২৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামে ব্রাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের সহায়তায় ধান কর্তন কর্মসূচি -২০২১ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৩০ এপ্রিল) সকালে কৃষক মোঃ মোস্তফা বিশ্বাসের জমিতে হাইব্রিড ধান সাথী -এর ফসল কর্তন অনুষ্ঠিত হয়।

ব্রাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত ধান কর্তন কর্মসূচি স্থানীয় ডিলার, রিটেইলারগণকে সাথে নিয়ে পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাক সীড -এর আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ এ.এস.এম. নাজমুল হক, গোপালগঞ্জ ব্রাক সীড এর প্রতিনিধি মো. তসলিম আরিফ, স্থানীয় ডিলার মো. রেজাউল বিশ্বাস সহ কৃষকগণ। তারা সবাই সাথী ধানের ক্রমাগত উৎপাদনশীলতা দেখে পছন্দ করেন এবং আগামীতেও এ জাতটি এই অঞ্চলে আরও বেশী চাষাবাদ করার প্রতিশ্রুতি ও আশাবাদ ব্যক্ত করেন। ওই সময় ১০ বর্গ মিটার জমির ফসল কর্তন করে ১১.৯ কেজি ফসল পাওয়া যায়।

সাথী ধানের বিশেষ বৈশিষ্ট্য হলো, এ ধানের শীষে চিটা হয় না, ধান ঝরে পড়ে না, শীষ লম্বা হয় এবং অন্যান্য জাতের তুলনায় ফলন বেশি ও আগাম কাঁটা যায়।

এ কারণে উপস্থিত সকলে খুবই খুশি হয়। উক্ত ফসল কর্তনের শ্রমিক সহায়তা ব্রাক সীডের পক্ষ থেকে করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!