রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ

সাতক্ষীরায় ট্রলির ধাক্কায় সাংবাদিকের মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ১০৬২ বার পড়া হয়েছে

মাটি বহনকারি ট্রলীর ধাক্কায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দু’টার দিকে সাতক্ষীরা যশোর সড়কের ছয়ঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইসমাইল হোসন (৩৬)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালি গ্রামের মোঃ আক্তার হোসেন ভোলার ছেলে ও যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোরের সাংবাদিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর দু’টার দিকে তুজুলপুর এলাকার একটি ট্রলি সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া এলাকার ‘ঠিকানা’ ইটভাটায় কৃষি জমির মাটি ফেলে প্রধান রাস্তায় উঠেছিল। এ সময় সাংবাদিক ইসমাইল হোসেন মোটর সাইকেল সাতক্ষীরা যাওয়ার পথে ট্রলীর সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পর বিকাল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বুরহানউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!