রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা বঙ্গবন্ধু সোনার পল্লীতে স্বাস্থ্য ক্যাম্প ও মিষ্টি বিতরণ

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪০০ বার পড়া হয়েছে

জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা বঙ্গবন্ধু সোনার পল্লীতে জেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে স্বাস্থ্য সেবা ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভার চর বঙ্গবন্ধু সোনার পল্লীতে ১৩০ টি পরিবারের মাঝে এ ফ্রি স্বাস্থ্য সেবা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রসাশক এস. এম মোস্তফা কামাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. শামসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুক হক।

এ সময় জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলায় ১৩০ টি পরিবারের জন্য জমি সহ ঘর তৈরি করে দিয়েছি এখানে রাস্তা, মসজিদ, স্কুল করে দেওয়ার কথা ভাবছি। যাতে তাদের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করতে পারে। প্রতিটি পরিবারে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এখানে ডা. সুব্রত ঘোষ এর নেতৃত্বে একটি মেডিকেল টিম কাজ করছে। বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লীর একটা মানুষ ও চিকিৎসা বঞ্চিত থাকবে না সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

পরে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বঙ্গবন্ধু সোনার পল্লীতে একজন প্রতিবন্ধী ছেলেকে দেখতে যান এবং তাকে নিজের হাতে গালে তুলে খাবার খেতে দেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক টিমকে নির্দেশ দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!