বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস উৎযাপন স্বদেশ সংস্থার উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন কালিগঞ্জে গরীব কৃষকের কাছ থেকে চাঁ দা বা জি, স স্ত্রা স ও লু ট পা ট করার প্র তি বা দে মানববন্ধন তালা থানায় বাদির পক্ষে এফআইআর গ্রহণের নির্দেশ পেয়েই আগে রেকর্ড হলো আসামীর মা ম লা সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর- লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা- সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পা চা র কা লে সুন্দরবনে আহরণ নি ষি দ্ধ ২২৫০ কেজি শামুক-ঝিনুক উ দ্ধা র  চাঞ্চল্যকর সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা র ঘটনায় গ্রে প্তা র-২ চায়ের কাপে স্বপ্ন বোনেন বাঘ বিধবা মাহফুজা দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত দেবহাটায় অ প দ্র ব্য পুশ করা চিংড়ি জ ব্দ ও জ রি মা না

মুজিব শতবর্ষে সাতক্ষীরায় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের ‘গ’ গ্রুপের  সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ‘গ’ গ্রুপের ধুলিহর ভেন্যুর সমাপনী খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে সদরের ডিবি ইউনিাইটেড হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র পৃষ্ঠপোষকতায় মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ‘গ’ গ্রুপের শেষ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় ধুলিহর ইউনিয়ন ভলিবল দল বনাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন ভলিবল দল। মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ‘গ’ গ্রুপের ধুলিহর ভেন্যুর খেলায় ব্রহ্মরাজপুর ভলিবল দলকে ৩-০ সেটে পরাজিত করে ধুলিহর ইউনিয়ন ভলিবল দল জয়লাভ করে এবং সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। খেলা শেষে ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র পক্ষ থেকে ধুলিহর ভেন্যুর ‘গ’ গ্রুপের খেলার বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং খেলা পরিচালনায় দায়িত্বরতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য মকসুমুল হাকিম, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম, জেলা তাঁতীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল-মামুন, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বোরহান উদ্দীন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার নিলিপ কুমার মল্লিক প্রমুখ।

মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট’র খেলায় ১৪টি ইউনিয়ন, সদর ও পৌরসভা মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবং ৫টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। ‘গ’ গ্রুপের সমাপনী খেলা পরিচালনা করেন রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান, সোহরাব হোসেন, প্রভাষক স ম আরশাদ আলী ও শেখ মিয়ারাজ আলী।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মুকুল হোসেন।

আগামী ১৩ মার্চ বিকাল ৩টায় আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ‘ঘ’ গ্রুপের আলিপুর ভেন্যুর খেলা উদ্বোধন করবেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আগামী ১৫ মার্চ সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সেমিফাইনাল খেলা এবং আগামী ১৬ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!