সারাদেশ

টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন

 সারাদেশ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মির্জাপুরের মহেড়া স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে এসেছিল ট্রেনটি। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫মিনিটে চিলাহাটীর উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯ টার দিকে মির্জাপুরের মহেড়া স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর একটি বগি লাইনচ্যুত হয়।

মহেড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানিয়েছেন, বগিটি উদ্ধারে রিলিফ ট্রেন কাজ শুরু করেছে। এ ঘটনায় বড় ধরনের হতাহতের খবর না মিললেও রেলের এক কর্মী আহত হয়েছেন। দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। উদ্ধারকাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় বেশ কয়েকটি স্টেশনে যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। দুপুরে সংবাদটি লেখা পর্যন্ত রেল যোগাযোগ স্থবির অবস্থার মধ্যেই ছিল।