রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ডের কাছে আজ শুক্রবার দুপুরে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেলা সাড়ে ১২টার দিকে বাসস্ট্যান্ডসংলগ্ন পদচারী-সেতুর পূর্ব পাশে তিনটি ককটেল ছুড়ে মারা হয়, যেগুলোর বিস্ফোরণ ঘটেনি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল পরে সেগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ।
একই সময় পদচারী-সেতুর পশ্চিম পাশের রাস্তায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ সন্দেহভাজন আরও দুইজনকে আটক করেছে। কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানিয়েছেন, এসব ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।










