বিনোদন

আইসক্রিম সিনেমার ১০ বছর: প্রয়াত সহশিল্পীদের স্মৃতিচারণে আবেগাপ্লুত তারকারা

বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

দীর্ঘ ১০ বছর পর আবারও এক হয়েছিলেন ‘আইসক্রিম’ সিনেমার প্রধান কুশীলবরা। সিনেমাটির মুক্তি এবং নির্মাতা ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনির জন্মদিন উপলক্ষে আয়োজিত সেই আড্ডায় শরীফুল রাজ, কুমার উদয় ও নাজিফা তুষি ছাড়াও উপস্থিত ছিলেন রায়হান রাফী ও শাহরিয়ার শাকিলসহ অনেকে। তবে সেই আনন্দঘন মুহূর্তের মাঝেই বিষাদের ছায়া নেমে আসে প্রয়াত সহশিল্পীদের স্মৃতিচারণায়। একসঙ্গে ১০ বছর পরে দেখা। অভিনেতা শরীফুল রাজ বলেন, ‘সেই আড্ডায় ১০ বছর আগের সেই সময়কে খুবই মিস করেছি। প্রয়াত এই অভিনয়শিল্পীরা এ আড্ডায় কিছুটা সময়ের জন্য প্রাণ হয়ে ওঠেন। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘আইসক্রিম’ সিনেমা।

সেই শুটিংয়ের দিনগুলোর কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন শরীফুল রাজ। তিনি বলেন, দশ বছর আগে যখন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন, তখন এটিএম শামসুজ্জামান ও দিতি ম্যাডামের মতো গুণী শিল্পীদের সান্নিধ্য পেয়েছিলেন। অভিনয়ের খুঁটিনাটি ও ক্যারিয়ার নিয়ে তাঁরা যে পরামর্শ দিয়েছিলেন, তা রাজের কাছে ছিল অমূল্য। সিনেমাটি নিয়ে আলোচনার সময় সহশিল্পীদের হারানো সেই শূন্যতা যেন আবারও সবাইকে ব্যথিত করে তোলে।

প্রয়াত অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকার সূত্রাপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্যদিকে, ‘আইসক্রিম’ সিনেমার শুটিং ও মুক্তি পাওয়ার আগেই মারা যান অভিনয়শিল্পী পারভীন সুলতানা দিতি। এছাড়া সিনেমার তরুণ প্রতিভাবান অভিনেতা সায়েম সাদাত সিনেমাটি মুক্তির এক বছর আগে, অর্থাৎ ২০১৫ সালের ১১ মে রাতে না ফেরার দেশে পাড়ি জমান। প্রয়াত দিতি ও সায়েমের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সিনেমাটি তাঁদের উৎসর্গ করা হয়েছিল। ছবিতে এটিএম শামসুজ্জামান তুষির দাদার চরিত্রে এবং দিতি মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। অনেক মজা করে আমরা সিনেমার শুটিং করেছিলাম।

স্মৃতিচারণ করতে গিয়ে কুমার উদয় বলেন, শুটিং সেটে এটিএম শামসুজ্জামান স্যার সংলাপ প্রদান ও অভিনয়ের সূক্ষ্ম বিষয়গুলো শিখিয়ে দিতেন। সততার সঙ্গে কাজ করার মন্ত্র ছিল তাঁর বড় উপদেশ। এছাড়া বন্ধু সায়েমের মৃত্যুও তাঁদের গভীরভাবে শোকাহত করে। উদয়ের কণ্ঠে ধ্বনিত হয় সেই দীর্ঘশ্বাস, ‘এই মনে হয় সেদিন শুটিং করলাম, অথচ আজ তাঁরা কেউই দুনিয়ায় নেই।’ আড্ডার এই মুহূর্তগুলো যেন দর্শকদেরও সেই ১০ বছর আগের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেল। অভিনেতা উদয় বললেন, ‘সিনেমায় এটিএম শামসুজ্জামান স্যারের সঙ্গে আমার বেশ কিছু দৃশ্য ছিল।