মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
এক জীবনের আলোছায়া-নকিপুরের নোনাজলে শিক্ষক কৃষ্ণানন্দের স্বপ্নযাত্রা কলারোয়ায় বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পি তৃ ত্ব নিয়ে তু মু ল বি ত র্ক পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃ সা হ সি ক চু রি! ৪০ দিনে কোন আ লা ম ত উ দ্ধা র হ য় নি  শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে গরু পালন বিষয়ক প্রশিক্ষণ সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মাল্টিস্টেকহোল্ডার সংলাপ দেবহাটায় ২০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে আধুনিক ডাটা শেয়ারিং কার্যক্রম   প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগে মাঠ প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধ র্ষ ণ: আসামী ইব্রাহীমের যা ব জ্জী ব ন স শ্র ম কা রা দ ণ্ড

শিশু সুরক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত অংশিজনের সাথে মতবিনিময়

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় শিশু সুরক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত অংশিজনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর’২৪) বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে আইন ও সালিশ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইন ও সালিশ কেন্দ্রের শিশু সুরক্ষা কমিটি সাতক্ষীরার আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মাধব দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, জেলা পবেশন অফিসার সুমনা শারমিন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার ফরহাদ জামিল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, পৌর কমিশনার শফিক উদ দৌলা সাগর, সদর উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম কামর”জ্জামান, ব্রেকিং দ্যা সাইলেন্সের সাতক্ষীরা ইনচার্জ শরিফুল ইসলাম, কাজী মাহবুব রহমান, আইন ও সালিশ কেন্দ্রের মোহাম্মদ রফুনুজ্জামান, পলাশপোল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলাম, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম প্রমূখ। ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার আলী রাজ।

বক্তারা বলেন, অনেক শিক্ষার্থী সাইবার বুলিংয়ের স্বীকার হচ্ছে। তারা আইনে প্রতিকার চায়না। বিষয়টি জানতে চায় না। ৫ তারিখের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদ্স্যরা মাঠে না থাকায় অনেক শিশু নির্যাতনের শিকার হয়েছে। অনেক শিক্ষার্থীর ভেতরে যে স্কুল যেতে অনিহা বিষয়টি শিক্ষকদের খেয়াল রাখতে হবে। শিশুরা এখন খেলার মাঠ না থাকায় মোবাইলের দিকে ঝুঁকছে। শিশুদের বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থীবান্ধব শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের সকল বিষয়ে খোঁজখবর রাখাতে হবে। তাহলে শিশুরা ভুল পথে পা বাড়াবে না। শিক্ষার্থীরাদের পাশাপাশি তার অভিভাবকদের সচেতন হতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!