বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন সাতক্ষীরায় মেধার আলো জ্বালাতে রঙধনু কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান পহেলা বৈশাখ উদযাপনে সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে দেবহাটায় বাংলা নববর্ষ পালিত দেবহাটার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও’র দাবিতে স্মারকলিপি প্রদান পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে উদ্ধার পূর্বক স্বজনদের নিকট হস্তান্তর  উৎসবে আমতলায় নতুন বছরকে বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উ দ্ধা র

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ ঢাকা প্রতিদিনের ডিক্লারেশন বাতিল প্রত্যাহারে ৭ দিনের আল্টিমেটাম

✍️ খন্দকার আনিসুর রহমান তাজু📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে

শুল্ক কর্মকর্তা ড. তাজুল ইসলাম-এর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন-এর ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল সংবাদপত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে ঢাকা প্রতিদিন-এর ডিক্লারেশন বাতিল প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তারা।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সংবাদপত্রের কণ্ঠরোধ কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়। তারা বলেন, ঠুনকো একটি অজুহাতে ব্যক্তিবিশেষের ইচ্ছায় ঢাকা প্রতিদিন-এর ডিক্লারেশন বাতিল ৭ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে সাংবাদিক সমাজ। একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও বাসসের সিনিয়র রিপোর্টার সৈয়দ শুক্কুর আলী শুভ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক শাহনাজ শারমিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, সিনিয়র সাংবাদিক শাহনেওয়াজ দুলাল, মাহমুদুর রহমান খোকন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. আবু সাঈদ, সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম, দৈনিক যুৃগান্তরেরর সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হক চপল, মিরপুর সম্মিলিত সাংবাদিক ফোরামের সভাপতি এসএম জহিরুল ইসলাম, ঢাকা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মনজুরুল বারী নয়ন, ঢাকা প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার ফারজানা লাবনী প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!