শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

করোনা টিকা নিলেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় করোনা ভাইরাস ভ্যাকসিন টিকা নিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বুধবার দুপুরে কোভিশিল্ড নামে এই করোনাভাইরাস টিকা গ্রহণ করেন। এসময় এমপি রবি বলেন, “আমি নিজে ভ্যাকসিন নিলাম। কিন্তু বুঝতেই পারিনি কখন টিকা দিয়েছে। এমপি রবি বলেন, এই টিকা “সম্পূর্ণ নিরাপদ”। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন খুবই জরুরী। ভারত থেকে আনা এই ভ্যাকসিনকে ঘিরে বাংলাদেশে নানা রকম সমালোচনা হয়েছিল। সমালোচনার জেরে টিকা গ্রহণের জন্য মানুষের মধ্যে কাঙ্খিত পরিমাণ সাড়াও দেখা যায়নি। কিন্তু যারা টিকা নিয়েছে তাদের কোন রুপ সমস্যা বা পাশ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। সেকারণে বর্তমানে সকলেই টিকা নিতে আগ্রহ প্রকাশ করছে। আজ আমি এই টিকা নিলাম এবং সকলকে আহবান জানাচ্ছি করোনার টিকা নেওয়ার জন্য।’ একই সময়ে করোনাভাইরাস টিকা গ্রহণ করেন ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি এম খলিলুল্লাহ ঝড়ু।
এই টিকাটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কার করা এবং ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি করা। সম্প্রতি সাতক্ষীরা সদর হাসপাতালে এই গণ-টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেছিলেন এমপি রবি। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস ভ্যাকসিন টিকা নেওয়ার সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই খুদা, ডা. কাজী আরিফ আহমেদ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাস টিকা কেন্দ্রের ডাক্তাররা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!