বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের বড় বোন শেলি আক্তার বানু আর নেই

জাহাঙ্গীর আলম, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৮৬৬ বার পড়া হয়েছে

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী’র বড় বোন শিক্ষিকা শেলি আক্তার বানু শে‌লি। তিনি শনিবার দুপুর ১টার সময় খুলনার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)।

তিনি কর্মজীবনে পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক, বাগ-বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া উপজেলার টাউন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সর্বশেষ কুলটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা পদে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের গ্রাম হিসাবে পরিচিত পানিয়া গ্রামে শেলি আক্তার বানু বাল্যকাল হতে মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক হিসেবে পরিচিত। ছাত্রজীবন থেকে পরিশ্রমে, উন্নয়নে তরুন প্রজন্মকে উজ্জীবিত করেছেন তিনি। ৮০ দশকে ইডেন সরকারি মহিলা কলেজে অধ্যায়ণকালে বেগম রোকেয়া হল ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ছি‌লেন। ‌ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ, পরিশ্রমী, সদালাপী এবং পরোপকারী একজন মহিলা। তার মৃত্যুতে তার জন্মভূমি পানিয়া সহ উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার নামাযে জানাযা আগামীকাল রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর নিজস্ব বাসভবন পানিয়ায় অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!