শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

কালীগঞ্জে আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৫৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে ২৫ জানুয়ারি সোমবার বিকাল ৫টায় কালিগঞ্জ বাজারগ্রাম বায়নুর জামে মসজিদে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সাতক্ষীরা ০৩ আসনের বিএনপিদলীয় ও ২০ দলীয় জোট মনোনীত এমপি পদপ্রার্থী ডাক্তার মোঃ শহীদুল আলমের সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আসন্ন কুশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মোঃ নুরুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক পদপ্রার্থী এস এম হাফিজুর রহমান বাবু। কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আসন্ন বিষ্ণুপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক পদপ্রার্থী এস এম সেলিম আহমেদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী শেখ আব্দুল আজিজ।,উপজেলা তাঁতী দলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুল হক খোকা, সাধারণ সম্পাদক সফিরউদ্দিন সবুজ, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান। উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব পদপ্রার্থী শেখ আল মামুন, উপজেলা তরুণদলের সাবেক সভাপতি শেখ নওশের আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, ছাত্র নেতা হাফিজুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ। মরহুম আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের ঈমাম মাওলানা মোহাম্মদ আসাদুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!