শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল

বাংলাভিশন এর সিনিয়র নিউজ রুম এডিটরের ছোট ভাইয়ের জানাজা নামাজ অনুষ্ঠিত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩০৬ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও বাংলাভিশন টিভি চ্যানলের সিনিয়র নিউজ রুম এডিটর শাফিন খানের ছোট ভাই তাসিন খানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বাদ জোহর দুপুর ২ টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। তার জানাজা নামাজ ইমামতি করেন, সাতক্ষীরা সদর থানা জামে মসজিদের ইমাম মাও. মাহমুদুল হাসান। জানাজা নামাজ শেষে শহরের কামালনগর সরকারী কবর স্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে তার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মোনাজাত করা হয়। মৃত্যু কালে তিনি তিন ভাই, এক কন্যা ও স্ত্রীসহ বহুগুনগ্রাহী আতীয়স্বজন রেখে গেছেন। তিনি শহরের মুনজিতপুর এলাকার মরহুম আব্দুল মুকিত খানের ছোট ছেলে।

এর আগে গত মঙ্গলবার তিনি হার্ট অ্যাটাক জনিত রোগে খুলনা সিটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। (ইন্না লিল্লাহি–রাজিউন)।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!