সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার তালায় তৃণমূল সংগঠন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল এর আসন শূন্য ঘোষণা, বি চা র দাবিতে মিছিল ও প্র তি বা দ সমাবেশ গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন্যাম ভবনে শ্যামনগর -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র ডুমুরিয়ায় কৃষককে কু পি য়ে জ খ ম  ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল 

তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ তুহিন (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (২১ সেপ্টেম্বর ‘২৬) দিনগত রাতে উপজেলার হাজরাকাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেখ তুহিন তালা উপজেলার হাজরাকাটি গ্রামের মোসলেম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন শেখ তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। এর আগে তিনি খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পরবর্তীতে তালা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদেও দায়িত্ব পালন করেছিলেন।

শেখ তুহিনের কাকা হালিম শেখ জানান, তুহিন বাড়িতে খাওয়া শেষ করে ঘুমিয়ে ছিলো। হঠাৎ তালা থানা থেকে পুলিশ এসে তুহিনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তার নামে তালা থানায় কোনো মামলা ছিলো না।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বকর সিদ্দীক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!