মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) এর আয়োজনে সাতক্ষীরার তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক ২দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দাতা সহযোগী সংস্থা ঢাকা উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও দাতা সংস্থা এএফডি-এর যৌথ উদ্যোগে এই কর্মশালা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ‘২৬) সম্পন্ন হয়।

তালা উপজেলা উপজেলা প্রণীসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান। এছাড়াও ডিইএফ’র প্রোগ্রাম ডাইরেক্টর ফারজানা কবির, মনিটরিং অফিসার জ্যাকোপ সরকার সাধন, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার বিপ্লব মন্ডলসহ অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালার শুরুতে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ প্রাণী সম্পদ সংরক্ষনের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি জুলফিকার রায়হান প্রাণীসম্পদ পালনের সুবিধাসমুহ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

কর্মশালায় ছাগল পালন সম্পর্কিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানো হয়। জ্যাকোপ সরকার সাধন শুকোর পালন সম্পর্কিত আলোচনা করেন। উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মী আসাদুজ্জামান ছাগলের রোগসমুহ এবং প্রতিরোধের উপায় সংক্রান্ত আলোচনা করেন।

সবশেষে সুবিধাভোগী ৩০জন নারী গ্রুপ ওয়ার্কের মাধ্যমে ০২ দিনের আলোচনার ভিত্তিতে ছাগল ও শুকোর পালনের ক্ষেত্রে সম্ভাব্য সমস্যা ও তার প্রতিকারের উপায় সমুহ তুলে ধরেন। উল্লেখ্য, ২১ ও ২২ সেপ্টেম্বর, সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দলিত ও প্রান্তিক নারীদের অংশগ্রহনে ২দিন ধরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!