
সাতক্ষীরার দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান ১৪ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর '২৬) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মিজানুর রহমান ছাতা প্রতীকে ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান আনারস প্রতীকে ২৪ ভোট পেয়ে পরাজিত হন।
এছাড়া নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি জানায়, ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি পদে নজরুল ইসলাম, সদস্য আব্দুর রশীদ মিস্ত্রী, এসাকুল ইসলাম, আফজাল হোসেন, কাদের মোল্যা, মোস্তফা মোল্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আরো জানা যায়, ৬৪ জন ভোটারের মধ্যে ৬২ জন সদস্য উপস্থিত থেকে ভোট প্রদান করেন। নির্বাচন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তালা উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম, সদস্য ছিলেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক আশরাফ আলী, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জাফর ইকবাল।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.