রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া থেকে তালার অ প হ র ণ মা ম লা র ৩ আ সা মি গ্রে প্তা র, ভি ক টি ম উ দ্ধা র সাতক্ষীরার গুড় পুকুর মেলায় বো মা হা ম লা র র হ স্য দুই যুগেও আলোর মুখ দেখেনি সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার ‎ডুমুরিয়ায় মা দ কসহ বিভিন্ন মা ম লা য় গ্রে ফ তা র -৩ ‎ডুমুরিয়ার পশ্চিম শোভনা ইউরেকা ক্লাবের উদ্যোগে প্রীতি হাডুডু ম্যাচ অনুষ্ঠিত  ডুমুরিয়ায় ই য়া বাসহ মা দ ক কা র বা রি আ ট ক  ‎ডুমুরিয়ার হাজিডাঙ্গায় যুবদল নেতা মোল্যা মশিউরের পথসভা ও উঠান বৈঠক   সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত 

✍️খন্দকার আনিছুর রহমান তাজু📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরায় জেলা দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি “আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা” এবং “দলিল প্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতাসহ বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর ‘২৬ ) সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।  
​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব  মুহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ নাসির উদ্দীন।  
​সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে দলিল লেখকদের ন্যায়সংগত নানা অধিকার ও দাবি উপেক্ষিত হয়ে আসছে। দাবি আদায়ের জন্য তাদের এ সমাবেশ।
“৭দফা দাবি”র মধ্যে উল্লেখযোগ্য হলো- আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। দলিল প্রতি ন্যূনতম ৫হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করতে হবে। 
​লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতিরেকে অন্য কোনো ব্যক্তি দলিল লেখা বা মুসাবিদা করতে পারবে না বা দলিল রেজিস্ট্রির জন্য দাখিল করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।  
​উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া নতুন কোন লাইসেন্স প্রদান না করা।  
​সরকারি খরচে রেজিস্ট্রি অফিস কম্পাউন্ডে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করতে হবে।  
দলিল লেখা বা মুসাবিদা  করার কারণে দলিল লেখকদের আসামি করে কোন মামলা করা যাবে না।
দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান করতে হবে। 
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগর উপজেলার দলিল লেখক সহ সমিতির শীর্ষ নেতৃত্ব এবং ৭ দফা দাবি আদায় সংগ্রাম কমিটির নেতারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জেলার সকল দলিল লেখকদেরকে একত্রিত থাকার আহ্বান জানান এবং সমাবেশ সফল করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!