শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভু ল অ স্ত্রো পচা রের অ ভিযো গে রোগীর মৃ ত্যু তালায় সার্জিক্যাল ক্লিনিক সাময়িক ব ন্ধ, বি ক্ষো ভ সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত  সাতক্ষীরায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত সাতক্ষীরায় আদালতের আ দেশ উ পেক্ষা করে জো রপূর্বক প্রাপ্ত অংশের সম্পত্তিতে স্থাপনা নির্মাণের প্র তিবাদে এক গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরা পৌরসভা নির্বাচন: বিএনপির টিকিট কার হাতে? তৃণমূল পর্যায়ে মিঠুখান এগিয়ে  সাতক্ষীরায় যুবলীগের ১৪ নেতা কর্মীর নামে স ন্ত্রা স বি রো ধী আ ই নে মা ম লা, গ্রে ফ তা র- ৪ ‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে ভ্যান চালকের মৃ ত্যু সাতক্ষীরায় হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত  সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে ভ্যান চালকের মৃ ত্যু

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

খুলনার ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ‘২৬) সকালে উপজেলার পার-মাগুরখালি এলাকায় এ ঘটনা ঘটে।

‎মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাগুরখালি ইউনিয়নের পার-মাগুরখালি উত্তর পাড়া এলাকার বিপন্ন সরদারের ছেলে ভ্যান চালক মধুসূদন সরদার (৩০) প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালে নিজ ঘরের মধ্যে মটর ভ্যানে লাগানো চার্জার খুলতে যায়। এ সময় অসাবধানতা বশতঃ বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে গুরুতর আহত হন এবং পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।
তার এ আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনা প্রসঙ্গে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!