শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভু ল অ স্ত্রো পচা রের অ ভিযো গে রোগীর মৃ ত্যু তালায় সার্জিক্যাল ক্লিনিক সাময়িক ব ন্ধ, বি ক্ষো ভ সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত  সাতক্ষীরায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত সাতক্ষীরায় আদালতের আ দেশ উ পেক্ষা করে জো রপূর্বক প্রাপ্ত অংশের সম্পত্তিতে স্থাপনা নির্মাণের প্র তিবাদে এক গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরা পৌরসভা নির্বাচন: বিএনপির টিকিট কার হাতে? তৃণমূল পর্যায়ে মিঠুখান এগিয়ে  সাতক্ষীরায় যুবলীগের ১৪ নেতা কর্মীর নামে স ন্ত্রা স বি রো ধী আ ই নে মা ম লা, গ্রে ফ তা র- ৪ ‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে ভ্যান চালকের মৃ ত্যু সাতক্ষীরায় হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত  সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
যুবদের নেতৃত্বের দক্ষতা, আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতিকে অগ্রাধিকার দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং। ইউকে এইডের সহযোগিতায় এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর বাস্তবায়নে ১৬–১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোর্ব জেলা ফোরামের কো-অর্ডিনেটর অধ্যক্ষ পবিত্র মোহন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ  আশেক-ইলাহী ও অধ্যক্ষ হোসেন আলী।
প্রশিক্ষণ পরিচালনা করেন খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. মাসুদুর রহমান (রঞ্জু), সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, সাতক্ষীরা ইয়ুথ এন্ডিং হাঙ্গারের তরুণ ফ্যাসিলিটেটর ও জেলা কো-অর্ডিনেটর রুদ্র রায়, ফোর্ব-এর জেলা কো-অর্ডিনেটর তাপস সরকার, অমিত মণ্ডল, সুদীপ্ত দেবনাথ ও সংগ্রাম বিশ্বাস।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নেতৃত্বের গুণাবলি বিকাশ, আত্মনির্ভরশীলতা, সামাজিক দায়বদ্ধতা, ঘৃণা, দ্বন্দ্ব ও সহিংসতা প্রতিরোধ, দলগত কাজ এবং সমাজে তরুণদের ইতিবাচক ভূমিকা পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করা হয়।
তরুণদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে নিজ নিজ এলাকায় নেতৃত্বমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাবেন।
তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফোর্ব ফোরামের যুগ্ম সম্পাদক ফরিদা আক্তার বিউটি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!