শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভু ল অ স্ত্রো পচা রের অ ভিযো গে রোগীর মৃ ত্যু তালায় সার্জিক্যাল ক্লিনিক সাময়িক ব ন্ধ, বি ক্ষো ভ সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত  সাতক্ষীরায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত সাতক্ষীরায় আদালতের আ দেশ উ পেক্ষা করে জো রপূর্বক প্রাপ্ত অংশের সম্পত্তিতে স্থাপনা নির্মাণের প্র তিবাদে এক গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরা পৌরসভা নির্বাচন: বিএনপির টিকিট কার হাতে? তৃণমূল পর্যায়ে মিঠুখান এগিয়ে  সাতক্ষীরায় যুবলীগের ১৪ নেতা কর্মীর নামে স ন্ত্রা স বি রো ধী আ ই নে মা ম লা, গ্রে ফ তা র- ৪ ‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে ভ্যান চালকের মৃ ত্যু সাতক্ষীরায় হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত  সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

✍️আবু সাঈদ বিশ্বাস 📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, জনগণের দেওয়া গণরায় বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়মমুক্ত প্রশাসন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে দেশের মানুষ রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার পাশাপাশি একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের জনগণের কাছে দায়বদ্ধ থেকে কাজ করতে হবে। ক্ষমতা ভোগের বিষয় নয়; এটি জনগণের সেবা ও দায়িত্ব পালনের মাধ্যম।

শনিবার (১৯ সেপ্টেম্বর ‘২৬) দুপুর ১২টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ কাজী শামছুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল শিক্ষা বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকের উদ্বোধনী বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও তারবিয়াত বিভাগের সেক্রেটারি ডা. মাহমুদুল হক।

বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন প্রমুখ। কর্মশালায় সাতক্ষীরা জেলার প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভার আমির, ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!