রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ক্রয়কৃত জমি দ খ লে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে ফুলের শুভেচ্ছা জানালেন সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল কালিগঞ্জের মোল্লারহাটে ছট্টু মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা নয়ন ভট্টাচার্যের স ড় ক দু র্ঘ ট না য় আ হত, সুস্থতা কামনা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেতৃবৃন্দের  কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ না দেওয়াকে কেন্দ্র করে সং ঘ র্ষ তা লা য় জ মি দ খ লে র চে ষ্টা ও প্রা ণ না শে র হু ম কি র অ ভি যো গে সং বা দ স ম্মে ল ন

দেবহাটায় কমিউনিটি পুলিশি কাবাডি চ্যাম্পিয়ানশীপের বাছাই ম্যাচ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় কমিউনিটি পুলিশিং কাবাডি টুর্নামেন্টের বাছাই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর ‘২৬) বিকাল ৫ টায় দেবহাটা থানা পুলিশের উদ্যোগ কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুব আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্ট ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান এবং কুলিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সবুজ দল ৪১-৩৭ পয়েন্টে লাল দলকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাংবাদিক রুহুল আমিন মোড়ল।

উল্লেখ যে, বাংলাদেশ পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে কাবাডি খেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে থানাভিত্তিক দল প্রস্তুত করার লক্ষ্যে দেবহাটায় এ আয়োজন করা হয়।

এদিকে খেলা শেষ চাম্পিয়ান ও রানারআপ দলের মাঝে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন অতিথিরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!