শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের মোল্লারহাটে ছট্টু মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা নয়ন ভট্টাচার্যের স ড় ক দু র্ঘ ট না য় আ হত, সুস্থতা কামনা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেতৃবৃন্দের  কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ না দেওয়াকে কেন্দ্র করে সং ঘ র্ষ তা লা য় জ মি দ খ লে র চে ষ্টা ও প্রা ণ না শে র হু ম কি র অ ভি যো গে সং বা দ স ম্মে ল ন সাতক্ষীরায় কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সচেতন হওয়ার আহ্বান সাতক্ষীরায় ট্রাফিক আইন বিষয়ক জনসচেতনতামূলক ও মোটিভেশনাল কর্মশালা সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা অভিযান- ২০২৬ শুরু হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর ‘২৬) আগামী তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। আর এ কর্মসূচি বাস্তবায়ন করবে গোপালগঞ্জ পৌরসভা এবং এ কার্যক্রমে সহযোগীতা করবে গোপালগঞ্জ সদর উপজেলা কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে এ কর্মসূচি ভার্চুয়ালী উদ্বোধন করার সময় গোপালগঞ্জের সংসদ সদস্যসহ জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সংযুক্ত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতায়।

কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ, জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মো: ফারুক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. তৌফিকুল ইসলাম, সদস্য সচিব মো ফজলুল কবির দারা, সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। এছাড়াও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ফগার মেসিন দিয়ে ওষুধ ছিটানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!