রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ক্রয়কৃত জমি দ খ লে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে ফুলের শুভেচ্ছা জানালেন সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল কালিগঞ্জের মোল্লারহাটে ছট্টু মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা নয়ন ভট্টাচার্যের স ড় ক দু র্ঘ ট না য় আ হত, সুস্থতা কামনা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেতৃবৃন্দের  কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ না দেওয়াকে কেন্দ্র করে সং ঘ র্ষ তা লা য় জ মি দ খ লে র চে ষ্টা ও প্রা ণ না শে র হু ম কি র অ ভি যো গে সং বা দ স ম্মে ল ন

আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য সাতক্ষীরার আশাশুনি উপজেলা কাবাডি দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ‘২৬) সকাল ১০টায় আশাশুনি উপজেলা কোয়ার্টার এলাকার মাঠে এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহাঙ্গীর আরিফ। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কাবাডি দলের টিম ম্যানেজার আবু জাহিদ সোহাগ।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কাবাডি খেলায় অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়রা বাছাই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ১৪ জন খেলোয়াড়কে উপজেলা কাবাডি দলের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত খেলোয়াড়রা জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ আশাশুনি উপজেলার প্রতিনিধিত্ব করবেন। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় মিজানুর রহমান। এ সময় আশাশুনি প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমান, থানার এস,আই, এএসআই, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কাবাডি খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!