শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে ফুলের শুভেচ্ছা জানালেন সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল কালিগঞ্জের মোল্লারহাটে ছট্টু মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা নয়ন ভট্টাচার্যের স ড় ক দু র্ঘ ট না য় আ হত, সুস্থতা কামনা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেতৃবৃন্দের  কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ না দেওয়াকে কেন্দ্র করে সং ঘ র্ষ তা লা য় জ মি দ খ লে র চে ষ্টা ও প্রা ণ না শে র হু ম কি র অ ভি যো গে সং বা দ স ম্মে ল ন সাতক্ষীরায় কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সচেতন হওয়ার আহ্বান

সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মসুসহ প্রয়াত সকল বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ‘২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি এস এম শরিফুজ্জামান শরীফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল করিম, সংগঠনের অর্থ সম্পাদক আব্দুর রকিব, আব্দুল কাদের, মনিরুজ্জামান নয়ন, নরি আজম সিদ্দিকী, তাপসী রানী রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, জামাল উদ্দিন, শাহিনুর ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম, সুব্রত কুমার দে, সাংগঠনিক সম্পাদক তুহিন, নূরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া দোয়া মাহফিলে অসংখ্য মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রয়াত সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেন মসুসহ সকল বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের ইমাম।
দোয়া শেষে উপস্থিত সবাই প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!