
সাতক্ষীরার দেবহাটায় সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর ‘২৬) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে গড়িয়াডাঙ্গা স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর পারুলিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মনিটরিং এন্ড ইভালুয়েশন কর্মকর্তা শরিফুজ্জামান, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন।
সভাপতিত্ব করেন ঘড়িয়াডাঙ্গা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রোখসানা খাতুন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা, সবুজায়ন ও স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে টেকসই ও পরিবেশবান্ধব গ্রাম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, সবুজ ও সহনশীল ইকো ভিলেজ করার লক্ষ্যে প্রতিটি বাড়ীতে উন্নত চুলা ব্যবহার করতে হবে, স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার করবে, প্রতিটি বাড়ীতে পর্যাপ্ত সূর্যের আলো সম্পন্ন জলবায়ু ও দুর্যোগ সহনশীল সম্পন্ন বাড়ি হতে হবে। প্রতিটি বাড়ীতে ভৌগলিক অবস্থার ভিত্তিতে সুপেয় নিরাপদ পানির উৎস বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা থাকতে হবে। প্রতিটি বাড়িতেই নিজেদের নোংরা পানি, আবর্জনা, যেমন ধাতু, কাঁচ, অজৈব বস্তু বা প্লাষ্টিকের জিনিসকে সম্পদ হিসেবে পুনরায় ব্যবহার করার ব্যবস্থা থাকতে হবে৷ প্রতিটি পরিবার বাড়ীর আঙ্গিনা এবং বাড়ীর চারপাশে তাদের খাদ্যের জন্যে জৈব পদ্ধতিতে পর্যাপ্ত শাক-সবজি ও ফল-মূল উৎপাদন করবে। প্রতিটি পরিবার বনজ, ফলজ, ঔষধী বৃক্ষ এর মধ্যে তাদের চাহিদার উপর ভিত্তি করে যে কোন একটি নির্দিষ্ট গাছ লাগাতে হবে। প্রতিটি বাড়ীতে পুন:নবায়নযোগ্য সৌরশক্তির ব্যবহার থাকতে হবে। যে কোন একজন বা দুইজন নারী, শিশু, যুবক পরিবেশ বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতে পারবে। প্রতিটি বাড়ীতে জৈব সারের (র্ভামি সার, তরলে জৈব সার, গোমূত্র সার ব্যবহার করতে হবে) বলে জানানো হয়।