শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের মোল্লারহাটে ছট্টু মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা নয়ন ভট্টাচার্যের স ড় ক দু র্ঘ ট না য় আ হত, সুস্থতা কামনা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেতৃবৃন্দের  কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ না দেওয়াকে কেন্দ্র করে সং ঘ র্ষ তা লা য় জ মি দ খ লে র চে ষ্টা ও প্রা ণ না শে র হু ম কি র অ ভি যো গে সং বা দ স ম্মে ল ন সাতক্ষীরায় কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সচেতন হওয়ার আহ্বান সাতক্ষীরায় ট্রাফিক আইন বিষয়ক জনসচেতনতামূলক ও মোটিভেশনাল কর্মশালা সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আইনমন্ত্রী এ্যাডঃ আসাদুজ্জামান এর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ‘২৬) বিকেল ৩টায় কালিগঞ্জ পোস্ট অফিস মোড়স্থ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এএসপি আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ শাহীন কবির, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আরিফুর রহমান ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদোয়ান ফেরদৌস রনি, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন।

এ সময়ে ছাত্রদলের জাকিরসহ উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ, কর্মসূচি সফল করা এবং সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে যেকোনো কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের আন্তরিক ভূমিকা রাখতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!