মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা আশাশুনিতে একাধিক মা ম লা র আ সা মী ও আওয়ামীলীগ নেতা অহিদুল মোল্লা’র বিএনপিতে অনুপ্রবেশ ঠে কা তে মানববন্ধন ও বি ক্ষো ভ সমাবেশ ফলোআপ: মা দ ক সহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্যের বি রু দ্ধে মা ম লা, জে ল হা জ তে প্রেরণ  স্বদেশ এর উদ্যোগে সাতক্ষীরায় বিনামুল্যে ছানি অপারেশন, চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চষমা বিতরণ দেবহাটায় ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ ঘোষণা তালায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ ত্যু গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা কালিগঞ্জে উপজেলা মৎস্যজীবি দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শ্যামনগরে জেলেদের ৮০ কেজির বরাদ্দে মিলেছে ৩৫ কেজি চাল, ব্যাপক অ নি য় মে র অ ভি যো গ

গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান সোমবার ও মঙ্গলবার (০৭ ও ০৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তর এবং একাডেমিক ভবনের বিভিন্ন বিভাগের অফিস ও ক্লাসরুম পরিদর্শন করেন।

মঙ্গলবার সকালে উপাচার্য প্রথমে প্রশাসনিক ভবনের রেজিস্ট্রার দপ্তর, অর্থ ও হিসাব শাখা, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, প্রকৌশল দপ্তরসহ বিভিন্ন শাখা ও বিভিন্ন বিভাগের অফিস ও ক্লাসরুম  পরিদর্শন করেন। এছাড়া গতকাল সকাল ৯টায় তিনি একাডেমিক ভবনের বিভিন্ন বিভাগের ক্লাসরুমে গিয়ে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি, ফাইল নিষ্পত্তির অগ্রগতি, শিক্ষার্থীদের সেবা প্রদানের মান এবং ক্যাম্পাসের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো তার একাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলা। শিক্ষার্থীরা যাতে হয়রানিমুক্তভাবে দ্রুত সেবা পায় এবং ক্লাস-পরীক্ষা নিয়মিত হয়, তা শতভাগ নিশ্চিত করতে হবে।

তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!