
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কায়পুত্র পাড়া ঋষি পাড়ায় মঙ্গলবার (০৮ আগষ্ট ২০২৬) সকাল ১০.০০ টায় স্বদেশ সংস্থার উদ্যোগে এবং সেবামুলক সংস্থা সাইট সেভার্স এর সহযোগীতায় খুলনা বি এন এস বি চক্ষু হাসপাতাল খুলনা এর বাস্তবায়নে শতাধিক দরিদ্র দলিত ও অনগ্রসর মানুষের বিনামুল্যে ছানি অপারেশন, চক্ষু চিকিৎসা সেবা ঔষধ ও চষমা বিতরণ সহ চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে।
উপস্থিত ছিলেন, খুলনা বিএনএনবি চক্ষু হাসপাতালের পক্ষে এসিস্টেন্ট সার্জন ডাক্তার নাসিম মাহামুদ, আল্আমিন হোসেন চশমা পরিক্ষক, রাশেদুল ইসলাস ক্যাম্পেইন সহযোগী, স্বদেশ সংস্থার প্রগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ।
স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত উপস্থিত চিকিৎসা প্রার্থীদের জন্য চলমান সেবা অব্যহত রাখতে আয়োজক সংস্থা গুলোর প্রতি অনুরোধ জানিয়ে সাইটসেভার্স, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল খুলনা, স্বদেশ স্মার্ট হেলথ কেয়ার, সৃজনী মহিলা লোক কেন্দ্র এবং স্থানীয় সামাজিক সংগঠন সমুহকে ধন্যবাদ জ্ঞাপন করেন।