শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র আনুষ্ঠানিক উদ্বোধন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে শোক  চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন স্বদেশ এর আয়োজনে সাতক্ষীরা সদরের বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে আন্তর্জাতিক সিডও দিবস পালন সাতক্ষীরার বেকারী শ্রমিক কোহিনুর হ ত্যা কা ণ্ডে গ্রে ফ তা র কৃ ত বেকারী মালিক সোবহানকে পাঁচ দিনের রি মা ন্ড আবেদন সাতক্ষীরায় র‌্যাবের অ ভি যা নে একটি বিদেশি পি স্ত ল দুইটি ওয়ান শু টা র গা ন ও ১১ রাউন্ড গু লিসহ অ স্ত্র ধা রি আ ট ক তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ

চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে খুলনার ডুমুরিয়ার চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ‘২৬) সকাল সাড়ে ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৮৯ জন ভোটারের মধ্যে ৩২৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে মোট প্রার্থী ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফারহানা ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে অরোবিন্দ বিশ্বাস (১৬৪), এস এম কামরুল ইসলাম (১৪৫), মিজানুর রহমান মনি (১৩৬) ও হাবিবুর রহমান দফাদার (১১৯) ভোট পেয়ে সাধারণ অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অসীম কুমার।
সার্বিক সহযোগিতায় ছিলেন চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি কুন্ডু। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!