
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে রাজমিস্ত্রী মোঃ আছাদুল মোড়লের ছেলে আরিয়ান মোড়ল নামে ৩ বছর ৬ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ‘২৬) আনুমানিক দুপুর ৩ টায় শিশু আরিয়ান বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
খলিলনগে ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শিশু আরিয়ানের আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের মাতম।
হৃদয়বিদারক এ ঘটনায় গোটা মাছিয়াড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।