শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র আনুষ্ঠানিক উদ্বোধন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে শোক  চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন স্বদেশ এর আয়োজনে সাতক্ষীরা সদরের বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে আন্তর্জাতিক সিডও দিবস পালন সাতক্ষীরার বেকারী শ্রমিক কোহিনুর হ ত্যা কা ণ্ডে গ্রে ফ তা র কৃ ত বেকারী মালিক সোবহানকে পাঁচ দিনের রি মা ন্ড আবেদন সাতক্ষীরায় র‌্যাবের অ ভি যা নে একটি বিদেশি পি স্ত ল দুইটি ওয়ান শু টা র গা ন ও ১১ রাউন্ড গু লিসহ অ স্ত্র ধা রি আ ট ক তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জ দায়রা জজ আদালতের সাবেক পিপি ও সিনিয়র অ্যাড. গোলাম মেহেদী খান আর নেই 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট এবং জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি গোলাম মেহেদী খান আর নেই।

বুধবার (২ সেপ্টেম্বর ‘২৬) বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের হীরাবাড়ি সড়কের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক (৮০) বছর। তিনি দীর্ঘদিন যাবত গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য ও পিপি হিসেবে অসংখ্য বিচার প্রার্থীদের ন্যায় বিচার পেতে সহযোগিতা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ সন্তান (১পুত্র ও ৩ কন্যা), নাতি নাতনী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গিয়েছেন।

 

এদিকে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট গোলাম মেহেদী খানের হঠাৎ মৃত্যুর খবরে জেলা জজশীপ, জেলা ম্যাজিস্ট্রেসী ও জেলা আইনজীবী সমিতিতে শোকের ছায়া নেমে আসে। তাঁর রুহের মাগফেরাত কামনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. কাজী আবুল খায়ের, সাধারণ সম্পাদক এবং সরকারি কৌশুলী (জিপি) অ্যাড. এম এ আলম সেলিম, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. চৌধুরী খসরুল আলম, জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এম জুলকদর রহমান, গোপালগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. মোঃ তৌফিকুল ইসলাম সহ জেলা আইনজীবী সমিতির সকলে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!