সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় দলিতের আয়োজনে দাঁতের স্বাস্থ্য, বিশ্ব স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত চাঞ্চল্যকর খেলারডাঙীর কোহিনুর হ ত্যা: গ্রেপ্তারকৃত সোবহানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র কালিগঞ্জে স্বেচ্ছাসেবকদলের নেতা কাজী শরিফুলের শর্য্যাপাশে বিএনপি’র নেতৃবৃন্দ দেবহাটায় সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা অনুষ্ঠান তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অ বৈ ধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জ রি মা না  সাতক্ষীরার আবাদেরহাটে জমি দ খ ল- পাল্টা দ খ লে র প্রতিযোগিতা! এলাকায় উত্তেজনা, থানায় অ ভি যো গ সাতক্ষীরায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন আক্রান্ত  সাতক্ষীরার খেলারডাঙীর কোহিনুর হ ত্যা: গ্রে প্তা র কৃ ত সোবহানের রি মা ণ্ড শুনানী আগামীকাল সোমবার সাতক্ষীরায় পৃথক স্থানে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃ ত্যু

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে ইসলামকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও তালা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গাজী সুলতান আহমদকে সভাপতি করা হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস এনামুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 
​অনুমোদিত অ্যাডহক কমিটির অনান্য সদস্যরা হলেন, সাধারণ শিক্ষক মফিদুল ইসলাম, অভিভাবক সদস্য মো. এনামুল হক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী মোশারফ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
গাজী সুলতান আহমদ বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশিকা ও বিধিমালা মেনে আগামী ছয় মাসের মধ্যে একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মাধ্যমে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করাই আমাদের প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়ন ও সুনাম বজায় রাখতে আমরা শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনকে সাথে নিয়ে একসাথে কাজ করে যাব।
ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক জোয়াদ্দার, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানসহ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা। 
​বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যালয়টিতে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে স্থায়ী ম্যানেজিং কমিটি উপহার দেওয়াই এই অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব। জনস্বার্থে ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রয়োজনবোধে অনুমোদিত যেকোনো কমিটি পরিবর্তন করার ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ নিজের কাছে সংরক্ষণ করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!