সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঞ্চল্যকর খেলারডাঙীর কোহিনুর হ ত্যা: গ্রেপ্তারকৃত সোবহানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র কালিগঞ্জে স্বেচ্ছাসেবকদলের নেতা কাজী শরিফুলের শর্য্যাপাশে বিএনপি’র নেতৃবৃন্দ দেবহাটায় সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা অনুষ্ঠান তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অ বৈ ধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জ রি মা না  সাতক্ষীরার আবাদেরহাটে জমি দ খ ল- পাল্টা দ খ লে র প্রতিযোগিতা! এলাকায় উত্তেজনা, থানায় অ ভি যো গ সাতক্ষীরায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন আক্রান্ত  সাতক্ষীরার খেলারডাঙীর কোহিনুর হ ত্যা: গ্রে প্তা র কৃ ত সোবহানের রি মা ণ্ড শুনানী আগামীকাল সোমবার সাতক্ষীরায় পৃথক স্থানে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃ ত্যু কলারোয়ার রেমিটেন্স যোদ্ধা শুভ দাসের ম র দে হ নিজ বাড়িতে, শো কের মা ত ম 

সাতক্ষীরায় পৃথক স্থানে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃ ত্যু

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঝালমুড়ি বিক্রেতা ও এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর ‘২৬) সকালে সদর উপজেলার কামালনগর ও শ্যামনগর উপজেলার ছোটভেটখালী গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাতক্ষীরা পৌর এলাকার কামালনগর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা মোঃ ইউনুস হোসেন (৫০) এবং শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামের আব্দুর রাজ্জাক (৫০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৬টার দিকে শহরের কামালনগর গোরস্থান সংলগ্ন নিজ বাড়িতে প্রতিদিনের মতো ঝালমুড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস হোসেন। ঘরের পাশে রাখা ঝালমুড়ি বিক্রির ভ্যানগাড়িটি গোছানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। আগে থেকেই ঘরের টিনের চালে বিদ্যুতের তার লিক হয়ে পুরো ভ্যানগাড়িটি বিদ্যুতায়িত হয়েছিল। স্পর্শ করার সাথে সাথেই তিনি ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত ইউনুস হোসেন দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত ও কর্মকর্তা ওসি মাহমুদ হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, সকাল আনুমানিক ৯টার দিকে শ্যামনগর উপজেলার ছোটভেটখালী গ্রামে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন আব্দুর রাজ্জাক। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবার ও স্থানীয়রা উদ্ধার করতে এগিয়ে আসলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!