সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঞ্চল্যকর খেলারডাঙীর কোহিনুর হ ত্যা: গ্রেপ্তারকৃত সোবহানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র কালিগঞ্জে স্বেচ্ছাসেবকদলের নেতা কাজী শরিফুলের শর্য্যাপাশে বিএনপি’র নেতৃবৃন্দ দেবহাটায় সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা অনুষ্ঠান তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অ বৈ ধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জ রি মা না  সাতক্ষীরার আবাদেরহাটে জমি দ খ ল- পাল্টা দ খ লে র প্রতিযোগিতা! এলাকায় উত্তেজনা, থানায় অ ভি যো গ সাতক্ষীরায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন আক্রান্ত  সাতক্ষীরার খেলারডাঙীর কোহিনুর হ ত্যা: গ্রে প্তা র কৃ ত সোবহানের রি মা ণ্ড শুনানী আগামীকাল সোমবার সাতক্ষীরায় পৃথক স্থানে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃ ত্যু কলারোয়ার রেমিটেন্স যোদ্ধা শুভ দাসের ম র দে হ নিজ বাড়িতে, শো কের মা ত ম 

তারেক রহমানের কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভা

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এ সভার আয়োজন করে।

রোববার (৬ সেপ্টেম্বর ‘২৬) দুপুর ১টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় লাইব্রেরি হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আকবর আলী বলেন, বিএনপির ৪৮ বছরের সংগ্রাম গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের ইতিহাস। দলের এই দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা ধরে রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশের অগ্রযাত্রায় সহযোগিতা করতে তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তারা তারেক রহমানের রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভায় অ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট এস এম ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট শাহাজান জাহাঙ্গীর, অ্যাডভোকেট সৌরভ হোসেন সুজন, অ্যাডভোকেট এবাদুল হক, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু, অ্যাডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট সুনিল কুমার ঘোষ, অ্যাডভোকেট সাইফুল্লাহ, অ্যাডভোকেট তারিক ইকবাল অপু, অ্যাডভোকেট ওলিউল্লাহ, অ্যাডভোকেট জিএম মিজানুর রহমান বাবলু, অ্যাডভোকেট আজিজুল হক, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট শফিকুল আজম, অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া, অ্যাডভোকেট শফিক উদ্দিন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আকরাম আলী, মজিবরসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাতক্ষীরা জেলা জাসাসের সদস্যসচিব মো. ফারুক হোসেনও সভায় উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!