সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঞ্চল্যকর খেলারডাঙীর কোহিনুর হ ত্যা: গ্রেপ্তারকৃত সোবহানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র কালিগঞ্জে স্বেচ্ছাসেবকদলের নেতা কাজী শরিফুলের শর্য্যাপাশে বিএনপি’র নেতৃবৃন্দ দেবহাটায় সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা অনুষ্ঠান তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অ বৈ ধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জ রি মা না  সাতক্ষীরার আবাদেরহাটে জমি দ খ ল- পাল্টা দ খ লে র প্রতিযোগিতা! এলাকায় উত্তেজনা, থানায় অ ভি যো গ সাতক্ষীরায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন আক্রান্ত  সাতক্ষীরার খেলারডাঙীর কোহিনুর হ ত্যা: গ্রে প্তা র কৃ ত সোবহানের রি মা ণ্ড শুনানী আগামীকাল সোমবার সাতক্ষীরায় পৃথক স্থানে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃ ত্যু কলারোয়ার রেমিটেন্স যোদ্ধা শুভ দাসের ম র দে হ নিজ বাড়িতে, শো কের মা ত ম 

সাতক্ষীরায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন আক্রান্ত 

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে সাতক্ষীরায় এ পর্যন্ত মোট ২২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ৩ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।
হঠাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জেলার হাসপাতালগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। চিকিৎসকরা জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা বা অন্যান্য ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালে সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, হঠাৎ করে জেলা সদর ও উপজেলা হাসপাতাল গুলোতে ডেঙ্গু জ্বরের কারণে নতুন করে রোগী ভর্তি হচ্ছে। তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সবাই কে সচেতন হতে হবে। বাড়িঘর ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!