
সাতক্ষীরার তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে রবিবার (০৬ সেপ্টেম্বর ‘২৬) সকালে দুই সপ্তাহ ব্যাপী দর্জি প্রশিক্ষণের উদ্বোধন হয়।
জার্মানির মাল্টিজার ইন্টারন্যাশনালের অর্থায়নে ও মুক্তি ফাউন্ডেশনের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
স্বাগত বক্তব্য রাখেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ।
মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মহিউদ্দিন মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি আলেয়া বেগম। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন পপি খাতুন। উক্ত প্রশিক্ষণে ২০ জন উপকারভোগী নারী অংশগ্রহণ করছে।