সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঞ্চল্যকর খেলারডাঙীর কোহিনুর হ ত্যা: গ্রেপ্তারকৃত সোবহানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র কালিগঞ্জে স্বেচ্ছাসেবকদলের নেতা কাজী শরিফুলের শর্য্যাপাশে বিএনপি’র নেতৃবৃন্দ দেবহাটায় সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা অনুষ্ঠান তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অ বৈ ধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জ রি মা না  সাতক্ষীরার আবাদেরহাটে জমি দ খ ল- পাল্টা দ খ লে র প্রতিযোগিতা! এলাকায় উত্তেজনা, থানায় অ ভি যো গ সাতক্ষীরায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন আক্রান্ত  সাতক্ষীরার খেলারডাঙীর কোহিনুর হ ত্যা: গ্রে প্তা র কৃ ত সোবহানের রি মা ণ্ড শুনানী আগামীকাল সোমবার সাতক্ষীরায় পৃথক স্থানে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃ ত্যু কলারোয়ার রেমিটেন্স যোদ্ধা শুভ দাসের ম র দে হ নিজ বাড়িতে, শো কের মা ত ম 

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানা সমস্যার কথা তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের কাছে তুলে ধরেছেন সাতক্ষীরার তালার জেলে, কৃষক, ভূমিহীন, আমচাষি ও মৎস্যচাষিরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ‘২৬) বিকেলে উপজেলার গোনালী নলতা, হরিচন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হলরুমে এসব মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বেসরকারি গবেষণা সংস্থা ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার’ (পিপিআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান মতবিনিময়ে স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও সমস্যার কথা শোনেন। জেলে ও মৎস্যজীবীরা নদী ও জলাশয়ের ওপর নির্ভরশীলতা, মাছ ধরতে গিয়ে নিরাপত্তাহীনতা এবং জলদস্যুদের হামলা ও হুমকির কথা তুলে ধরেন।
কৃষক ও আমচাষিরা পানি সংকটসহ কৃষির বিভিন্ন প্রতিবন্ধকতার কথা জানান। ভূমিহীনরা খাসজমি বন্দোবস্তের সমস্যা তুলে ধরেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার উন্নয়ন ও জীবন-জীবিকার বিভিন্ন বিষয়েও মতামত দেন।
ড. হোসেন জিল্লুর রহমান বলেন, গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা। আর জবাবদিহিতা কার্যকর করতে হলে মাঠপর্যায়ের মানুষের কথা শুনে তাদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তথ্যনির্ভর পরামর্শ তৈরি করা প্রয়োজন।
তিনি বলেন, ‘জেলে পরিবার, ভূমিহীন, কৃষক, মৎস্যচাষি ও আমচাষিদের দুঃখ-দুর্দশার কথা ধারাবাহিকভাবে শুনেছি। এখানকার বড় সমস্যাগুলোর মধ্যে জলদস্যুদের আক্রমণ ও হুমকির বিষয়টি উঠে এসেছে। খাসজমি বন্দোবস্ত নিয়েও সমস্যার কথা শুনেছি।’
তিনি আরও বলেন, ‘এখানে না এলে স্থানীয় মানুষের বাস্তব সমস্যাগুলো এতটা কাছ থেকে বোঝা সম্ভব হতো না।’
মতবিনিময় সভা পরিচালনা করেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু।
এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ এম. হাশেমী, পিপিআরসির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নমিরা শামীম, জেন্ডার স্পেশালিস্ট মাহবুবা হক ও কমিউনিকেশন ম্যানেজার জয়ন্ত কুমার পাল উপস্থিত ছিলেন।
এ ছাড়া তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!